ঢাকাTuesday , 16 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইএল টি-টোয়েন্টিতে তাসকিনের প্রথম উইকেট, জয় পেল দলও

BDKL DESK
December 16, 2025 5:20 pm
Link Copied!

আইএল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচে উইকেটের দেখা পাননি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় ম্যাচেই ফুরাল সেই অপেক্ষা। গাল্প জায়ান্টসের বিপক্ষে উইকেটের দেখা পেলেন শারজাহ ওয়ারিয়র্সের এই পেসার। তাতে জিতল তার দলও।
শারজাহতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে তাসকিনের দল শারজাহ ওয়ারিয়র্স। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি করতে পারেনি গাল্ফ। সিকান্দার রাজার নেতৃত্বে প্রথম ৩ ম্যাচে হারার পর টানা দুই ম্যাচে জিতল শারজাহ।

সংযুক্ত আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেকে গত ম্যাচে এমআই এমিরেটসের বিপক্ষে চার ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তাসকিন। গাল্ফের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান খরচায় নেন একটি উইকেট।

এদিন ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের হাত বল তুলে দেন রাজা। ওভারে ৮ রান দেন তিনি। পঞ্চম বলে উইকেট পাওয়ার সম্ভাবনাও তৈরি করেছিলেন। ব্যর্থ হন ফিল্ডার। নিজের দ্বিতীয় ওভারে প্রথম দুই বলে চার ও ছক্কা হজম করলেও শেষ ৪ বলে মাত্র ১ রান দেন তিনি। তুলে নেন প্রতিপক্ষ অধিনায়ক জেমস ভিন্সের উইকেট। ১২ রান দেন এই ওভারে।

পাওয়ার প্লের শেষ ওভারে দারুণ বোলিংয়ে মাত্র ৬ রান দেন তাসকিন। শেষ দুই ওভারে গালফের যখন ৩২ রান দরকার, তখন ১৯তম ওভারে তাসকিন দেন মাত্র ৮ রান। তাতেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় শারজাহর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।