ঢাকাThursday , 2 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

শুক্রবার বাংলাদেশ-ভারত ফাইনাল

BDKL DESK
April 2, 2026 10:46 pm
Link Copied!

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করা ভারত ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

আগামীকাল শুক্রবার মালদ্বীপের মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

ফাইনালে ওঠার আগে দুই প্রতিপক্ষই ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল। তবে পাকিস্তানের কাছে কোনো গোলই হজম করেনি দুই দল। পাকিস্তানের জালে বাংলাদেশ দিয়েছিল ২ গোল আর ভারত ৩ গোল।

এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই দলই গোল হজম করেছে মাত্র একটি। সেটি গ্রুপ পর্বে নিজেদের ম্যাচে। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তাই ফাইনালের লড়াইটাও হবে সমানে-সমান বলা চলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।