ঢাকাWednesday , 8 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

দেশে ফিরলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

BDKL DESK
April 8, 2026 8:32 pm
Link Copied!

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হলো বাংলাদেশের মেয়েদের। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। বুধবার (৮ এপ্রিল) থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন পিটার বাটলারের শিষ্যরা।

জাতীয় দল ও অনূর্ধ্ব-২০— দুই স্তর মিলিয়ে এশিয়ান পর্যায়ে টানা ছয় ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। উভয় দলের দায়িত্বেই ছিলেন কোচ পিটার বাটলার। গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর তিনি বলেছেন, এমন প্রতিযোগিতার মধ্য দিয়েই এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করার মানসিকতা ও সামর্থ্য ধীরে ধীরে গড়ে তুলছে বাংলাদেশের ফুটবলাররা। ‘এটা আমাদের জন্য বড় একটা অভিজ্ঞতা হলো। এশিয়ান পর্যায়ে আমাদের মেয়েরা প্রতিদ্বন্দ্বিতা করতে শিখছে।’
দুটি প্রতিযোগিতাতেই বাংলাদেশ ছিল তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দল, তাই হারানোর তেমন কিছু ছিল না। বরং অর্জনের সম্ভাবনাই ছিল বেশি। সিনিয়র এশিয়ান কাপ থেকে মিলতে পারত বিশ্বকাপের মূল পর্ব এবং অলিম্পিক বাছাইয়ে খেলার সুযোগ। একইভাবে, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপও খুলে দিতে পারত বিশ্বমঞ্চে ওঠার দরজা।
এমন সুযোগ কাজে লাগাতে পারলে তা হতো বাংলাদেশের মেয়েদের জন্য এক বড় অর্জন। যদিও সেই সাফল্য ধরা দেয়নি, তবে দক্ষিণ এশিয়ার বাইরে প্রতিযোগিতায় অংশ নিয়ে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেটিকে ভবিষ্যতের জন্য কাজে লাগানোই এখন বাফুফের বড় চ্যালেঞ্জ।
থাইল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে ছিল স্বাগতিক থাইল্যান্ড, শক্তিশালী চীন ও ভিয়েতনাম। তিনটি ম্যাচেই পরাজয় বরণ করলেও দল দুটি গোল করছে বাংলাদেশ, বিপরীতে গোল হজম করেছে ৬টি।
প্রথম ম্যাচেই দারুণ লড়াইয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে একসময় ২-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি, যেখানে জোড়া গোল করেন মোসাম্মৎ সাগরিকা। ৩৬ ও ৫০ মিনিটে তার দুটি গোল দলকে এগিয়ে দিয়ে জয়ের স্বপ্ন দেখায়। তবে সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় রক্ষণভাগ। ম্যাচের শেষ ভাগে, বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষ ১০ মিনিটে টানা তিন গোল করে নাটকীয়ভাবে ম্যাচ ঘুরিয়ে নেয় থাইল্যান্ড। ফলে প্রশংসনীয় লড়াই সত্ত্বেও জয় অধরাই থেকে যায় বাংলাদেশের মেয়েদের জন্য।
দ্বিতীয় ম্যাচে চীনের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও বিরতির পর ছন্দ ফিরে পায় চীন। শেষ পর্যন্ত দুই গোল করে জয় তুলে নেয় চীন।
সবচেয়ে বেশি আক্ষেপের জন্ম দেয় শেষ ম্যাচটি। উজবেকিস্তানের বিপক্ষে সেই লড়াইয়ে জয় কিংবা ড্র— যেকোনো ফলই পরবর্তী পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে পারত বাংলাদেশের জন্য। কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।