বাংলাদেশের চলমান এসএসসি পরীক্ষায় এবার প্রশ্নে উঠে এসেছে জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরীর নাম। কুমিল্লা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রে তাকে ঘিরে একটি শব্দগঠন (সাফিক্স–প্রিফিক্স) প্রশ্ন দেওয়া হয়েছে, যা পরীক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।
গত ২১ এপ্রিল শুরু হওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ধারাবাহিকতায় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র শেষে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয় পত্র। এদিন ভিন্নধর্মী একটি প্রশ্নের কারণে আলোচনায় আসে কুমিল্লা বোর্ড।
প্রশ্নপত্রে হামজার জনপ্রিয়তা, বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তি, বিভিন্ন দেশের বিপক্ষে সাফল্য, তার প্রতিভা এবং ইউরোপীয় লিগে খেলার অভিজ্ঞতা তুলে ধরে শূণ্যস্থান পূরণের মাধ্যমে উত্তর দিতে বলা হয়। ইংরেজি ব্যাকরণভিত্তিক এই প্রশ্নটি শিক্ষার্থীদের শব্দভাণ্ডার ও ভাষাগত দক্ষতা যাচাইয়ের উদ্দেশ্যেই করা হয়েছে।
(Complete the text adding suffixes, prefixes or the both to with the root words given in the parenthesis:
The (a) …..(popular) of Hamza Dewan Chowdhury is known to all. After his (b)…..(add) to Bangladesh football team, we have got many victories against (c)….(differ) countries. This ….(talent) footballer has the experience of playing in the (e)…. (Europe) Football League.)
বর্তমানে লেস্টার সিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলছেন হামজা। গত বছরের মার্চে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়ান। এরপর থেকেই দেশের ফুটবলে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
