ঢাকাSunday , 22 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এখনই বাংলাদেশের অনুশীলনে যোগ দিতে পারছেন না হামজা

BDKL DESK
March 22, 2026 5:58 pm
Link Copied!

হামজা চৌধুরীকে ছাড়াই ভিয়েতনামে অনুশীলন শুরু করতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে। বাফুফে এবং দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল হামজা ২২ মার্চ দলের সঙ্গে যোগ দেবেন, তবে ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক বিরতির মারপ্যাঁচে সেই সূচি দুই দিন পিছিয়ে গেছে। হামজার ক্লাব লেস্টার সিটি তাঁকে ফিফা উইন্ডোর আগে ছাড়তে রাজি হয়নি। নতুন সূচী অনুযায়ী ২৩ মার্চ ইংল্যান্ড থেকে রওনা দেবেন হামজা। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ২৪ মার্চ বিকেলে তাঁর ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছানোর কথা রয়েছে। ফলে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মাত্র এক দিন দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পাবেন তিনি।

গত বছর ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে লাল-সবুজ জার্সিতে মাত্র ৭ ম্যাচে ৪ গোল আর ১টি অ্যাসিস্ট করে দলের অপরিহার্য অংশ হিসেবে প্রমাণ করেছেন। এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বে ওঠার দৌড় থেকে বাংলাদেশ আগেই ছিটকে গেলেও, আসন্ন ম্যাচগুলো মর্যাদা রক্ষার লড়াই।

বিশেষ করে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে টেবিলের ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচটি মূলত সেই কঠিন পরীক্ষার আগের প্রস্তুতি। এখন দেখার বিষয়, দীর্ঘ ভ্রমণক্লান্তি কাটিয়ে মাত্র এক দিনের প্রস্তুতিতে হামজা চৌধুরী ভিয়েতনামের মাঠে নিজের চেনা ছন্দ দেখাতে পারেন কি না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।