ঢাকাTuesday , 9 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আবাহনীকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠলো ব্রাদার্স

BDKL DESK
December 9, 2025 9:13 pm
Link Copied!

চলতি মৌসুমে আবাহনীর সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। লিগে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় আকাশি-নীল জার্সিধারীদের। এবার ফেডারেশন কাপে এসেও হারের তেতো স্বাদ পেলো ধানমন্ডির দলটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তারা হেরেছে ১-০ গোলে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আবাহনীকে হারিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠেছে ব্রাদার্স ইউনিয়ন। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল গোপীবাগের দলটি।
আবাহনীর বিপক্ষে একমাত্র গোলটি করেছেন ব্রাদার্সের মনির আলম। প্রায় ৩০ গজ দূর থেকে তার বুলেট গতির শট লাফিয়ে উঠেও ধরতে পারেননি আবাহনীর গোলকিপার। শেষ পর্যন্ত সেই গোল আগলে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে গ্রুপের শীর্ষে উঠেছে তারা।
এদিন ম্যাচের শুরু থেকেই ব্রাদার্সকে চেপে ধরে আবাহনী। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। প্রতিপক্ষের চাপের মাঝেই ২৭তম মিনিটে চমৎকার গোলটি করেন মনির।
দ্বিতীয়ার্ধে সুলেমানে দিয়াবাতে, আল আমিন, মোহাম্মদ ইব্রাহিমরা মরিয়া হয়ে ওঠেন সমতা টানতে। কিন্তু রক্ষণ জমাট রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্সকে ২-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।