ঢাকাMonday , 25 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

জিতেই চলেছে আবাহনী

BDKL DESK
March 25, 2024 2:48 pm
Link Copied!

প্রিমিয়ার হকি লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে একের পর এক ম্যাচ জিতে চলেছে আবাহনী। মেরিনার্স ও মোহামেডান পয়েন্ট হারালেও আবাহনী জিতেছে টানা ৭ ম্যাচ। সোমবার নিজেদের সপ্তম ম্যাচে আকাশি-নীলরা ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ স্পোর্টিং ক্লাবকে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আবাহনীর জয়ে জোড়া গোল করেছেন জাতীয় দলের ফরোয়ার্ড রাকিবুল হাসান রকি। এছাড়া আশরাফুল ইসলাম ও ভারতের শিশি গাওয়াদ একটি করে গোল করেন। অন্যদিকে পুলিশের আব্দুল মালেক এবং আহসান হাবীব একটি করে গোল করেন।

পঞ্চম মিনিটেই রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। প্রথম কোয়ার্টারে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে পুলিশ। পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি দলটি। পুপুরো ম্যাচ ৮টা পেনাল্টি কর্নার আদায় করে নিয়েও পুলিশ গোল করতে পেরেছে মাত্র একটি। সুযোগ কাজে লাগাতে পারলে মেরিনার্সের পর আবাহনীর পয়েন্ট ছিনিয়ে নেওয়ার সম্ভাবনাও ছিল তাদের।

২৩ মিনিটে আবারো গোলের আনন্দ আবাহনী শিবিরে। রকির ফিল্ড গোলে ব্যবধান বাড়িয়ে নেয় দলটি। ২৯ মিনিটে আব্দুল মালেকের ফিল্ড গোলে ব্যবধান কমায় পুলিশ। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আবাহনীকে আরো এগিয়ে নেন আশরাফুল।

৫৫ মিনিটে শিশি গাওয়াদের ফিল্ড গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৪-১। ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন পুলিশের হাবিব । টানা সপ্তম জয়ে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।