ঢাকাSaturday , 25 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

তাইপেকে উড়িয়ে পদক নিশ্চিত করল মেয়েরা

BDKL DESK
April 25, 2026 7:08 pm
Link Copied!

চীনের সানিয়ায় অনুষ্ঠিত এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে দুর্দান্ত দাপট দেখাচ্ছে বাংলাদেশের নারী দল। থাইল্যান্ডকে হারিয়ে শুভসূচনা করার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশের নারীরা।
টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এই আসরে দেশের জন্য অন্তত একটি ব্রোঞ্জ পদক জয়ও নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা।

আজকের ম্যাচে শুরু থেকেই চাইনিজ তাইপেকে চাপে রাখে বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে লড়াই কিছুটা সমানে-সমান মনে হলেও ২৫-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের মেয়েরা।
তাইপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে একের পর এক পয়েন্ট ছিনিয়ে নেয় তারা। শেষ পর্যন্ত ৫৯-২০ পয়েন্টের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

গেমসের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে পা রাখার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ। টানা দুই ম্যাচে এমন বিশাল ব্যবধানের জয় দলের আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে গেছে।

গ্রুপ পর্বের বাধা টপকে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশের যাত্রা এখানেই থামছে না। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে আগামীকাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বর্তমান ফর্ম বজায় থাকলে এবার এশিয়ান বিচ গেমস থেকে বড় কোনো সাফল্য আসবে বলেই আশা করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

নারী দল উড়ন্ত ফর্মে থাকলেও এবারের আসরে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশের পুরুষ দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর আজ তারা ইরানের মুখোমুখি হয়েছিল। তবে ইরানের শক্তিশালী আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি লাল-সবুজের পুরুষ প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ৪৭-৩১ পয়েন্ট ব্যবধানে জয় পায় ইরান, যা বাংলাদেশের পুরুষ দলের জন্য টানা দ্বিতীয় পরাজয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।