কিছুদিন আগেই হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার তাদের কাছে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।
থাইল্যান্ডের নন্থাবুরিতে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে বাংলাদেশের হার ১-০ গোলে। ৪৯তম মিনিটে দেশটির হয়ে একমাত্র গোলটা করেন থি থু লিন এনগুয়েন।
এই হারে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের শেষ আটে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। এর আগে গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ ও চীনের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং তৃতীয় হওয়া তিন দলের মধ্যে সেরা দুটি যাবে কোয়ার্টার-ফাইনালে। তবে বাংলাদেশ তিন ম্যাচেই হেরে নিজেদের গ্রুপে হয়েছে চতুর্থ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
