ঢাকাSunday , 29 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রবাসী সমর্থকদের অনুপ্রেরণা হিসেবে দেখছেন শামিত সোম

BDKL DESK
March 29, 2026 10:14 pm
Link Copied!

দু’দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মার্চ হ্যানয়ে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ হেরে পরের দিনই সিঙ্গাপুর পৌঁছেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

সিঙ্গাপুরে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে ভিড় করছে সেখানে বসবাসরত বাংলাদেশিরা। এই যে প্রবাসীরা অনুশীলন মাঠে আসছেন তাকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন দলের অন্যতম তারকা শামিত সোম। তিনিও একজন প্রবাসী। কানাডা থেকে গত বছর নাম লিখিয়েছেন বাংলাদেশ দলে।

রোববার অনুশীলন মাঠে অনেক বাংলাদেশির উপস্থিত প্রসঙ্গে শামিত সোম বলেন, ‘এতে আমরা কোনো বিরক্ত হচ্ছি না। বাংলাদেশের দর্শকরা আসছেন, আমাদের সাপোর্ট দিচ্ছেন। ওদের উপস্থিতি সবাইকে বরং এনার্জি দেবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি জিততে।’

ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর খেলোয়াড়দের মন খারাপ হয়েছিল উল্লেখ করে শামিত সোম বলেন, ‘আগের ম্যাচ যেভাবে হয়েছে তাতে সবার মন খারাপ ছিল। এখন দু’তিন দিন হয়ে গেছে। সেটা ঠিক হয়ে গেছে। ভিয়েতনামের ম্যাচ ভুলে এখন সবার ফোকাস সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে।’

হামজা চৌধুরীর পর শামিতেরই বড় পরিসরে ফুটবল খেলার অভিজ্ঞতা আছে। সেটি বাংলাদেশ দলের জন্য কাজে লাগাতে চান অভিজ্ঞ এই মিডফিল্ডার। তিনি নিজে যেমন ভালো খেলতে চান তেমনি সতীর্থদের মধ্যে নিজের অভিজ্ঞতা দিয়ে গাইডলাইন করতে চান।
৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে জিতলে বাংলাদেশ একটা সম্মানজনক অবস্থানে থেকে এশিয়ান কাপ শেষ করতে পারবেন হামজা-শামিতরা। আগের ৫ ম্যাচ থেকে বাংলাদেশের অর্জন ৫ পয়েন্ট। আরও দুই ম্যাচ আগেই বাংলাদেশের বাছাই পর্ব টপকানোর সম্ভাবনা শেষ হয়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।