ঢাকাSaturday , 21 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হামজা–শমিতকে নিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কাবরেরার

BDKL DESK
March 21, 2026 11:28 am
Link Copied!

আসন্ন দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ এবং ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার ঘোষিত এই দলে কোনো নতুন মুখ নেই। তবে চোট সারিয়ে দীর্ঘ প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। অনুমিতভাবেই স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন হামজা চৌধুরী ও শমিত সোম।

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচ সামনে রেখে আজ রাতেই ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের।

বসুন্ধরা কিংসের অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ সর্বশেষ দেশের জার্সিতে খেলেছিলেন ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর, ভুটানের বিপক্ষে। এরপর চোটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে অবশেষে জাতীয় দলে ফিরলেন তিনি। বিশ্বনাথ ছাড়াও স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম। গত নভেম্বরে ভারতের বিপক্ষে খেলা স্কোয়াডে ছিলেন না তারা। মিরাজুলের অভিষেক হয়েছিল ২০২৪ সালে ভুটানের বিপক্ষেই, যা দেশের হয়ে তার খেলা সর্বশেষ ম্যাচ। আরমান সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে দলে ছিলেন ফাহমিদুলও, তবে কার্ডের নিষেধাজ্ঞায় ঘরের মাঠে ভারতের সঙ্গে খেলা হয়নি তার।

এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে হাভিয়ের কাবরেরার শিষ্যদের সংগ্রহ ৫ পয়েন্ট। এর মধ্যে গত নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ। বাকি চার ম্যাচের দুটিতে ড্র এবং দুটিতে হারের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এক নজরে ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।