ঢাকাMonday , 26 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাফে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

BDKL DESK
January 26, 2026 6:29 pm
Link Copied!

চলতি বছরের ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপে বসবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। আসন্ন আসরকে সামনে রেখে রোববার (২৫ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে হয়েছে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান।
দক্ষিণ এশিয়ান ফুটবলের এই প্রতিযোগিতার তৃতীয় আসরে গ্রুপ ‘বি’-তে জায়গা হয়েছে বাংলাদেশের। যেখানে তাদের দুই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আর গ্রুপ ‘এ’-তে আছে স্বাগতিক মালদ্বীপ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে দুইবার সাফের আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। আর সর্বশেষ ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০, ১৯ ও ১৮ পর্যায়ের আসরগুলো যুব সাফ হিসেবে বিবেচিত হয়। একেক বছর একেক পর্যায়ের টুর্নামেন্ট হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই দুই আসরে বাংলাদেশের কোনো শিরোপা নেই।রানার্স আপ হয়েছে চারবার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।