ঢাকাSunday , 12 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

সপরিবারে বিজু উৎসবে মেতে উঠলেন মিতুল মারমা

BDKL DESK
April 12, 2026 8:17 pm
Link Copied!

পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে শুরু হয়েছে আদিবাসীদের তিন দিনব্যাপী বিজু উৎসব। আজ রবিবার ভোর থেকে নদী, ছড়া, ঝরনাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে এই উৎসব শুরু হয়। ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা গোলকিপার মিতুল মারমা।

রবিবার সকালে মিতুল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে বিজু উৎসব পালনের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘সাংগ্রাই (বিজু) উৎসবের প্রথম পর্ব।’ ছবিগুলোতে পার্বত্য জেলা রাঙ্গামাটির এই ফুটবলার ও তার পরিবারের সদস্যদের দেখা যাচ্ছে নদীতে ফুল ভাসিয়ে প্রার্থনা করতে। কমেন্টবক্সে তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।

উল্লেখ্য, বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন চাকমারা বিজু উদ্‌যাপন করেন। উৎসবের প্রথম দিনকে বলা হয় ‘ফুল বিজু’। এই দিনে পূজা-অর্চনার পাশাপাশি বাড়িঘর পরিষ্কার করে সাজানো হয়। ফুল ভাসিয়ে সুন্দর পৃথিবীর জন্য প্রার্থনা করেন চাকমা নারী-পুরুষ ও শিশুরা। নারীরা ঐতিহ্যবাহী পোশাক পিনন-হাদি ও পুরুষেরা ধুতি পরে উৎসবে যোগ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।