ঢাকাSunday , 12 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

মোহামেডানে আলফাজ অধ্যায়ের সমাপ্তি, ভারপ্রাপ্ত কোচ সেন্টু

BDKL DESK
April 12, 2026 9:57 pm
Link Copied!

চলমান লিগে বাজে পারফরম্যান্সের বলি হিসেবে বরখাস্ত করা হলো গত সিজনের লিগ জয়ী কোচ আলফাজ আহমেদকে। আর তারই সহকারী সেন্টুকে করা হলো ভারপ্রাপ্ত হেড কোচ।

টিম লিডার হিসেবে দায়িত্ব পেলেন বাফুফে সদস্য ও সাবেক মোহামেডান ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপ জয়ের পাশাপাশি পেশাদার ফুটবলের শীর্ষ আসর বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) মোহামেডানকে শিরোপা এনে দেন কোচ আলফাজ আহমেদ। বর্তমানে লিগ টেবিলে মোহামেডানের অবস্থান সাত নম্বরে। সর্বশেষ গত শুক্রবারের (১০ এপ্রিল) ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয় সাদাকালোরা।

এরপর রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক (ক্রীড়া) মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আলফাজ আহমেদের বিদায়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বর্তমান মৌসুমে ফুটবল দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মৌসুমে মোহামেডানের বাকি ম্যাচগুলোতে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলফাজ আহমেদের সহকারী হিসেবে কাজ করা আবদুল কাইয়ুম সেন্টুকে।’

এছাড়া দলের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে দলনেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।