ঢাকাThursday , 4 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে বাংলাদেশের গোলবন্যা, আমিরুলের ৫ গোল

BDKL DESK
December 4, 2025 7:04 pm
Link Copied!

যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ স্থান নির্ধারণী ম্যাচে বিশাল বড় জয় পেয়েছে। ভারতের মাদুরাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১৩-০ গোলের জয় পায়। আমিরুল ৫, রাকিবুল ৩, সাজু ও আব্দুল্লাহ জোড়া এবং ওবায়দুল এক গোল করেন।

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ওমান। সিনিয়র কিংবা বয়সভিত্তিক বাংলাদেশ-ওমান ম্যাচ মানেই প্রতিদ্বন্দ্বিতা। আজ যুব বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ একচেটিয়া খেলেছে। ওমান কোনো লড়াই করতে পারেনি। এতে সামিন-আমিরুলদের কোয়ালিটির পাশাপাশি ডাচ কোচ আইকম্যানের দক্ষতাও প্রমাণ দেয়।

প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলাম নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। ১১মিনিটে প্রথম ও ১৫ মিনিটে টানা দুটি পেনাল্টি কর্নারে নিজের হ্যাটট্টিক পূর্ণ করেন। দ্বিতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের দুই ফিল্ড গোলে বাংলাদেশ ৫-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে বিরতিতে।

মোঃ আবদুল্লাহ ৩৩ মিনিটে বাংলাদেশের ষষ্ঠ গোলটি করেন। আমিরুল পরের মিনিটে করেন তার চতুর্থ গোল। ওবায়দুল হাসান জয় ৪০তম মিনিটে তার প্রথম এবং দলের অষ্টম গোলটি করেন।

আট গোলে এগিয়ে থেকেও বাংলাদেশের গোলক্ষুধা এতটুকুন কমেনি। শেষ কোয়ার্টারে আরেও ৫ গোল হয়। ৪৬ মিনিট রাকিবুল হাসান ও মোহাম্মদ আবদুল্লাহ ফিল্ড গোল করেন। ৫১ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড ও ৫৩ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। আমিরুল বিশ্বকাপে চার ম্যাচে ১২ গোল করলেন। ম্যাচের শেষ মিনিটে মোহাম্মদ সাজু ফিল্ড গোল করলে বাংলাদেশ ১৩ গোলের ব্যবধানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ ডিসেম্বর। স্থান নির্ধারণী পর্যায়ে অন্য ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থান নির্ধারণীর পরবর্তী দুই ম্যাচ জিতলে বাংলাদেশ যুব বিশ্বকাপে ২৪ দলের মধ্যে ১৭ হয়ে শেষ করতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।