ঢাকাSaturday , 8 November 2025
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে

BDKL DESK
November 8, 2025 6:53 pm
Link Copied!

দুই ম্যাচ বাকি থাকতেই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাছাইপর্বে প্রথম ৪ ম্যাচ খেলে এখনও জয়শূন্য হ্যাভিয়ের কাবরেরার দল। এবার ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের মোকাবিলা করবে হামজা চৌধুরীরা।

মূল পর্বে খেলতে না পারলেও এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্তদের উন্মাদনার কমতি নেই। এর সুবিধা নিয়ে তাই টিকিটের দাম ১০০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাধারণ গ্যালারির টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। বাফুফের কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আউয়াল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে গত জুনে সিঙ্গাপুর ও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ম্যাচ দুটির সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা রেখেছিল বাফুফে। ভারত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে আগামী সোমবার (১০ নভেম্বর) দুপুর ২ টা থেকে। টিকিট পাওয়া যাবে অনলাইন মাধ্যম কুইকেটে।

ভারত ম্যাচে গ্যালারিতে বসে খেলা দেখতে লাগবে ৫০০ টাকা। এছাড়া ক্লাব হাউস-১ ৫ হাজার, ক্লাব হাউস-২ ৩ হাজার, ভিআইপি-২ ৪ হাজার, ভিআইপি-৩ ৩ হাজার, রেড বক্স ৬ হাজার, কর্পোরেট বক্স ৮ হাজার, স্কাই বক্স ৮ হাজার ও স্কাই ভিউ ৭ হাজার টাকা লাগবে।

এর আগে জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের টিকিট ৫ নভেম্বর থেকে ছাড়া হলেও ভাটা পড়েছে বিক্রিতে। সাধারণ গ্যালারি ৩০০ টাকা ও ক্লাব হাউজ ২ গ্যালারি ১০০০ টাকা রাখা হলেও সমর্থকদের মধ্যে তেমন আগ্রহ চোখে পড়ছে না।

গত মার্চে এই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।

এরপর ঘরের মাঠে টানা দুই ম্যাচে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে ফেরে তারা। ফলে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাইপর্বের প্রতিটা ম্যাচে লড়াকু পারফর্ম করেছে বাংলাদেশ। এতে ফুটবলের জনপ্রিয়তার পালে নতুন করে হাওয়া লাগছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।