ঢাকাTuesday , 24 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

BDKL DESK
March 24, 2026 10:47 pm
Link Copied!

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। ২-০ গোলের দারুণ জয়ে সাফের এবারের আসর শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোলের দেখা পেয়েছেন রোনান সুলিভান।

পাকিস্তান ম্যাচেই আগেই অবশ্য তুমুল আগ্রহ ছিল বাংলাদেশি বংশোদ্ভূত রোনান সুলিভান ও তার ভাই ডেকলাইন সুলিভানকে। শুরুর একাদশে ডেকলাইন না থাকলেও রোনানকে রাখেন বাংলাদেশ কোচ। আর সামর্থ্য প্রমাণে দেরি করলেন না মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এই ফুটবল তারকা।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য সুবিধা করতে পারেননি রোনান। মূলত, তাকে তেমন সঙ্গ দিতে পারেননি কেউ। বল পাওয়াই দুষ্কর ছিল তার জন্য। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

তবে বিরতির পর আক্রমণাত্মক হয়ে উঠেন বাংলাদেশের ফুটবলাররা। টাইগাররা প্রথম গোলের দেখা পান ম্যাচের ৫৩তম মিনিটে। দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল আদায় করেন রোনান।

ম্যাচের ৬৭তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন রোনান। বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে বোকা বানান তিনি। এরপর আর কোনো গোল করতে পারেনি দুই পক্ষ। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।