ঢাকাWednesday , 1 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

BDKL DESK
April 1, 2026 9:42 pm
Link Copied!

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে লাল-সবুজের যুবারা। ফাইনালে ওঠার পথে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।

মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। বলের দখল ও মাঝমাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে ফয়সাল-মোর্শেদরা। তাতে ম্যাচের সপ্তম মিনিটে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল কোচ কক্সের দল।

মুরশেদ আলীর দারুণ এক পাসে বল পান নাজমুল হুদা ফয়সাল। তবে ডি-বক্সের ভেতর সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তার নেয়া শট পোস্টের বেশ বাইরে দিয়ে চলে যায়। অথচ সে সময় গোলপোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন সতীর্থ রোনান সুলিভান।

তবে এই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। মুরশেদ আলীর মাপা ক্রসে বক্সের ভেতর জটলার মাঝে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন মোহাম্মদ মানিক। তার এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।