জুন উইন্ডোতে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান।
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের আগে জাতীয় ফুটবল দলকে একটি প্রীতি ম্যাচ খেলানোর জন্য তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কম্বোডিয়া ও পূর্ব তিমুরের যেকোনো একটি দল হবে এমন ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়েছিল বাফুফে।
তবে শেষ পর্যন্ত ওই দুই দেশের কোনোটাই হচ্ছে না প্রীতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ। হামজাদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হতে যাচ্ছে ভিয়েতনাম। এমনটাই জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি গণমাধ্যমকে এটাও জানিয়েছেন, জুন উইন্ডোতে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান।
তরুণ উইঙ্গার রোনান সুলিভান ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন। অপরদিকে, একই ক্লাবে তার ভাই ডেকলান সুলিভান খেলেন। ডেকলান মূলত একজন ডিফেন্ডার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
