ঢাকাFriday , 10 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

জয় দিয়ে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ

BDKL DESK
April 10, 2026 8:34 pm
Link Copied!

বাছাই থেকে ছয়টি দল এশিয়ান গেমসে খেলবে। বাংলাদেশ হকি দল গতকালই অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত করে মূলপর্বের টিকিট পায়। তবে এখানেই থেমে থাকতে হলো না, লাল সবুজের প্রতিনিধিরা আজ চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম হয়ে বাছাইপর্ব শেষ করেছে।

ব্যাংককে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের জয় ৩-২ ব্যবধানে। আশরাফুল ইসলামের দুই গোলের পাশাপাশি মেহরাব হাসান সামিন করেছেন এক গোল। চাইনিজ তাইপের গোল দুটি চেং জি উই ও হাও কাই লোর।

চাইনিজ তাইপে ও বাংলাদেশ একই গ্রুপে ছিল। এই দলটির বিপক্ষে ম্যাচ দিয়েই বাছাই শুরু করে আশিকুজ্জামানের দল। যেখানে তারা জয়ও পায়। ৪-৩ ব্যবধানের ওই জয়ে গোল করেন আশরাফুল, আমিরুল ইসলাম ও দীন ইমন। পরের দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে উঠার সুযোগ হারায়। শ্রীলঙ্কার কাছে হারে ৩-২ গোলে, উজবেকিস্তানের সঙ্গে ড্র করে ১-১ ব্যবধানে।

আর সবশেষ ম্যাচে গতকাল হংকংয়ের সঙ্গে মূল ম্যাচ ৪-৪ গোলে ড্র হওয়ার পর পেনাল্টিতে বাংলাদেশ ৩-২ ব্যবধানে জিতে। তাতেই নিশ্চিত হয় সেপ্টেম্বর-অক্টোবরের এশিয়ান গেমস। জাপানের নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর শুরু হবে ওই আসর, শেষ হবে ৪ অক্টোবর।

বাছাইয়ে যৌথভাবে সর্বোচ্চ গোল করেছেন বাংলাদেশের আশরাফুল। তার সমান ৭টি গোল আছে ইন্দোনেশিয়ার অলিয়া আল আর্ধের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।