ঢাকাSaturday , 4 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

ছাদখোলা বাসে চ্যাম্পিয়নরা

BDKL DESK
April 4, 2026 10:51 pm
Link Copied!

অনূর্ধ্ব-২০ দল সাফ চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সাফল্যের গৌরব নিয়ে বীরের বেশে দেশে ফিরেছেন বাংলাদেশ। সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখা লাল-সবুজের প্রতিনিধিদের বরণ করা হচ্ছে ছাদ খোলা বাসে। শনিবার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চ্যাম্পিয়নরা।

বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা পুষ্পস্তবক ও উষ্ণ করতালির মধ্য দিয়ে ট্রফি জয়ী বীরদের বরণ করে নেন।

বিমানবন্দর থেকে বের হয়েই ফুটবলাররা চড়ে বসেন তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা সুসজ্জিত এক ছাদখোলা বাসে। চ্যাম্পিয়নদের একনজর দেখতে এবং অভিনন্দন জানাতে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলোর দুই পাশে ভিড় জমিয়েছেন শত শত ফুটবল প্রেমী মানুষ। হাতে জাতীয় পতাকা আর মুখে বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। ফুটবলাররাও বাসের ওপর থেকে হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন।

বিজয় শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজধানীর অন্যতম নান্দনিক স্থান হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে পৌঁছাবে। সেখানেই আয়োজিত হবে মূল সংবর্ধনা অনুষ্ঠান।

বাফুফের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, ‘দেশের ফুটবলের এই ঐতিহাসিক সাফল্য কেবল খেলোয়াড়দের নয়, বরং পুরো জাতির। আমরা সকল ফুটবল সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের উৎসাহিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।