ঢাকাTuesday , 2 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এবার ফেডারেশন কাপে ফর্টিসের বিপক্ষে হোঁচট খেলো মোহামেডান

BDKL DESK
December 2, 2025 7:05 pm
Link Copied!

নভেম্বর উইন্ডোতে জাতীয় দলের ব্যস্ততা ছিল বেশ। যে কারণে মাঝের এই সময়টাতে ফেডারেশন কাপের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। দীর্ঘ ৩৯ দিন পর আজ আবারও মাঠে গড়িয়েছে খেলা। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ ড্র করেছে মোহামেডান আর জয়ের দেখা পেয়েছে পুলিশ। তবে ড্র করেও গ্রুপ টেবিলের শীর্ষেই আছে সাদা-কালো জার্সিধারীরা।

সম্প্রতি আর্থিক সংকটের মধ্যে আছে ঢাকা মোহামেডান। ফুটবাল, কোচিং স্টাফরা বেতন পান না কয়েক মাস ধরে। আজ ফুটবলাররা মাঠে নামবেন না, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে অবশেষ মাঠে নেমে ফর্টিসের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছে মোহামেডান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ফর্টিসের সাথে ১-১ গোলে ড্র করে মোহামেডান। এর আগে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে ফকিরেরপুল ইংসমেন্স-এর কাছে ২-০ গোলে হেরেছিল সাদা-কালো জার্সিধারীরা।
ম্যাচের শুরু থেকেই মোহামেডানের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে ফর্টিস। তৃতীয় মিনিটেই ওমর বাবুর শট ঠেকিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক। ২৭তম মিনিটে অনন্ত তামাংয়ের হেড গোলকিপার সাকিব আল হাসান ফিস্ট করার পর, হেডেই ফর্টিসকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফোর ওনিয়াকাচি।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিল ফর্টিস। তবে ওমর বাবুর কাটব্যাক থেকে ওমর আব্দুল্লাহর শট ফিস্ট করে ফেরান সাকিব। একটু পর স্যামুয়েল বোয়াটেংয়ের শট ক্রসবারের একটু ওপর দিয়ে বেরিয়ে গেলে সমতায় ফেরা হয়নি মোহামেডানের।
বোয়াটেংয়ের গোলেই শেষদিকে স্বস্তি ফিরে মোহামেডান শিবিরে। সাদাকালো জার্সিধারীদের কয়েকটি প্রচেষ্টা ভেস্তে যায়। পরে ৮৬তম মিনিটে মোজাফফর মোজাফফরভের নিচু কর্নারে বক্সে জটলার ভেতর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ঘানার এই ফরোয়ার্ড।
গ্রুপের অন্য ম্যাচে, আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে অবশ্য শীর্ষেই আছে মোহামেডান। দ্বিতীয় স্থানে থাকা পুলিশের পয়েন্ট ৩।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।