ঢাকাWednesday , 6 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাগরিকার জোড়ায় লাওসকে হারালো বাংলাদেশের মেয়েরা

BDKL DESK
August 6, 2025 9:26 pm
Link Copied!

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই লাওসকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে দুই অর্ধে দুটি গোল করেন সাগরিকা। অন্য গোলটি করেন মুক্তি। অনূর্ধ্ব-২০ এশিয়ান বাছাইয়ে ১৩ ম্যাচে তৃতীয জয় এটি বাংলাদেশের।

প্রথম গোলটি এসেছে ম্যাচের ৩৬ মিনিটে। শান্তি মার্ডির কর্নার থেকে আসা বলে মাথা ছুইয়ে বল জালে জড়ান সাগরিকা।

গত মাসে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সাগরিকার গোলের পর ৪১ মিনিটে সিনহা জাহান শিখার শট সরাসরি পোস্টে না লাগলে গোলের ব্যবধান বাড়তে পারত।

দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল করেন মুক্তি। আর ৮৬ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিক লাওস। তবে ইনজুরি টাইমে আবার গোল করেন সাগরিকা।

লাওসের সঙ্গে সিনিয়র এবং বয়সভিত্তিক মিলিয়ে এটাই প্রথম সাক্ষাৎ বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ে লাওস অবশ্য বাংলাদেশ (১২৮) থেকে ২১ ধাপ এগিয়ে ১০৭তম অবস্থানে।

‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই রচিত হবে আরেক ইতিহাস। দ্বিতীয় হলেও বেঁচে থাকবে আশা। আট গ্রুপের সেরা আট দলের সঙ্গে সেরা তিন গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৮ আগস্ট পূর্ব তিমুরের সঙ্গে। আজ পূর্ব তিমুরকে ৯-০ গোলে হারিয়েছে গ্রুপের শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।