ঢাকাThursday , 14 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

BDKL DESK
March 14, 2024 3:16 pm
Link Copied!

সন্তান প্রসবের পর স্ট্রোকে আক্রান্ত হয়ে অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে।  বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।