ঢাকাFriday , 13 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পল্লবীতে ভোট দিলেন আমিনুল হক

BDKL DESK
February 13, 2026 2:33 am
Link Copied!

নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে পল্লবীর ইস্টার্ন হাউজিং (দ্বিতীয় পর্ব) এলাকায় অবস্থিত আহছানিয়া মিশন কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আমিনুল হক। নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর মানুষ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। আগের কয়েক বছরের তুলনায় এবার ভোটারদের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততা অনেক বেশি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, এটাই বড় আনন্দের।’

সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। মিরপুর ও পল্লবীর বিভিন্ন কেন্দ্রে নারী ও বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণরা বলছেন, এবারের নির্বাচনে তাদের মতামতের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।