ঢাকাFriday , 27 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়া কাপ আর্চারিতে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

BDKL DESK
March 27, 2026 9:12 pm
Link Copied!

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ আর্চারি দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এক বার্তায় আর্চারদের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের আর্চারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। সেমিফাইনালে ভুটানকে এবং ফাইনালে শক্তিশালী ভিয়েতনামকে হারিয়ে বাংলাদেশ দল প্রমাণ করেছে যে, বিশ্ব আর্চারির মানচিত্রে তারা এখন এক অপরাজেয় শক্তির নাম। এই বিজয় আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আর্চারিতে বাংলাদেশ যে নিয়মিত সাফল্য পাচ্ছে, এটি তারই একটি অংশ। এই ঐতিহাসিক অর্জনের জন্য আমি খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এশিয়া কাপের মতো বড় মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া আমাদের আর্চারদের মানসিক দৃঢ়তার বহিঃপ্রকাশ ঘটেছে। এই জয় আসন্ন অলিম্পিকসহ অন্যান্য আন্তর্জাতিক গেমসে আমাদের পদক জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।