ঢাকাWednesday , 25 March 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ আর্চারি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

BDKL DESK
March 25, 2026 4:27 pm
Link Copied!

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে জয়ী হয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশ আর্চারি দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

সেমিফাইনালে বাংলাদেশ দল ২৩২-২২৮ স্কোরে ভুটানকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দলের রৌপ্য পদক জয় নিশ্চিত হয়েছে।

বুধবার এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের আর্চারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে আর্চারিতে বাংলাদেশ বিশ্বমঞ্চে এক শক্তিশালী প্রতিপক্ষ। আমি খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

আগামী শুক্রবার স্বর্ণপদকের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভিয়েতনামের। লাল-সবুজের প্রতিনিধিদের এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুভকামনা জানিয়ে প্রতিমন্ত্রী আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ দল তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে ভিয়েতনামকে হারিয়ে দেশের জন্য স্বর্ণপদক ছিনিয়ে আনবে। তিনি দেশবাসীকে বাংলাদেশ আর্চারি দলের জন্য দোয়া ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।