ঢাকাThursday , 13 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

টেবিল টেনিসে ফাইনালে উঠে রৌপ্য নিশ্চিত বাংলাদেশের

BDKL DESK
November 13, 2025 6:00 pm
Link Copied!

সৌদি আরবের রিয়াদে চলমান ইসলামিক সলিডারটি গেমসে রৌপ্য পদক নিশ্চিত করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে বাংলাদেশের জাভেদ আহমেদ জুটি ও খৈ খৈ মারমা জুটি সেমিফাইনালে ৩-১ সেটে বাহরাইনকে হারিয়ে ফাইনালে উঠেছে।

 

বাংলাদেশের এই জুটি বুধবার ব্রোঞ্জ নিশ্চিত করেছিল সেমিফাইনালে উঠে। বৃহস্পতিবার ফাইনালে উঠে নিশ্চিত করলো রৌপ্য পদক। বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ ফাইনালে তুরস্কের মুখোমুখি হবে। জিতলে পারলে বাংলাদেশের টেবিল টেনিস তৈরি করবে ইতিহাস।

বাংলাদেশের দুই খেলোয়াড় প্রি-কোয়ার্টার ফাইনালে গায়ানাকে হারিয়েছিল ৩-২ সেটে। কোয়ার্টার ফাইনালে মালদ্বীপকে হারিয়েছিল ৩-০ সেটে।

এই গেমসে বাংলাদেশ এর আগে তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছে ভারোত্তোলন থেকে। মারজিয়া আক্তার ইকরা ৫৩ কেজি ওজন শ্রেণিতে পদক তিনটি জিতেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।