ঢাকাSaturday , 8 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়ার আরচ্যারির সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের চপল

BDKL DESK
November 8, 2025 5:00 pm
Link Copied!

বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এবার ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ (শনিবার) রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেসে তিনি এই গৌরব অর্জন করেন।

এই জয়ের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্ব আরচ্যারি সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তিনি দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন। এবার তিনি ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি হয়েছেন।

সভাপতি পদে চপলের প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান, যিনি হুন্দাই গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এশিয়ান আরচ্যারির কয়েক মেয়াদে সভাপতি ছিলেন। অনলাইন ভোটিংয়ে চুং ৯ ভোট পেলেও, চপল পান ২৯ ভোট।

বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হওয়ায় ইন্টারকন্টিনেন্টাল হলে উপস্থিত সকলের মধ্যে আনন্দের ঢেউ নামে। চপল এর আগে দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সংগঠক হওয়ার পাশাপাশি আরচ্যারি খেলার পৃষ্ঠপোষকতাও করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।