ঢাকাFriday , 27 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কার গেমসে বাংলাদেশের প্রাথমিক দল

BDKL DESK
February 27, 2026 9:17 pm
Link Copied!

প্রাথমিক দল গঠন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।প্রাথমিক দল গঠন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের জন্য প্রাথমিক দল গঠন করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। শুক্রবার ৫ দিন ব্যাপী বাছাই প্রক্রিয়া শেষে অনূর্ধ্ব ১৯ এবং অনূর্ধ্ব ১৫ বালক ও বালিকাদের শীর্ষ ৩২ জন খেলোয়াড়দের মধ্যে ১৬ জনকে নিয়ে প্রাথমিক দল গঠন করা হয়েছে।

বাছাইয়ে দেশের সেরা অনূর্ধ্ব ১৯-এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মো. নাফিজ ইকবাল এবং অনূর্ধ্ব ১৯ বালিকা বিভাগে খই খই সাই মারমা। এছাড়া অনূর্ধ্ব ১৫-এর সেরা বালক টেবিল টেনিস খেলোয়াড় নির্বাচিত হয়েছে মো. শাহীন আহম্মেদ এবং অনূর্ধ্ব ১৫ বালিকা জান্নাত ইসলাম রোজা। এই ৪ জনই বিকেএসপির টেবিল টেনিস শিক্ষার্থী। এছাড়া ১ম ও ২য় বাছাইয়ে খই খই সাই মারমা এবং জান্নাত ইসলাম রোজা ১২টি খেলার সবগুলোতে জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেছেন, ‘সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়ানশিপের ফিক্সচার ঘোষণা না হলেও আমরা অগ্রিম দলের প্রস্তুতির জন্য টিম সিলেক্ট করে রাখলাম। বিকেএসপির পাশাপাশি স্থানীয়ভাবে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।’

অনূর্ধ্ব ১৯ বালক দল : আবুল হাসেম হাসিব, তাহমিদুর রহমান সাকিব এবং মো. মনিরুল ইসলাম ।

অনূর্ধ্ব ১৯-এর বালিকা দল: বিকেএসপির রেশমী তঞ্চংগ্যা , বাংলাদেশ সেনা বাহিনীর ঐশী রহমান ও বিকেএসপির নুসরাত জাহান অনন্যা ।

অনূর্ধ্ব ১৫ বালক দল: বিকেএসপির মো. মৃদুল রহমান , বিকেএসপির তাহমিদুল ইসলাম পরশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মো. রাব্বী ইসলাম।

অনূর্ধ্ব ১৫ বালিকা দল: বিকেএসপির মোছা. রাফিয়া চৌধুরী, রংপুর জেলা ক্রীড়া সংস্থার মোসা. জান্নাতুল রোজা এবং বিকেএসপির সাবিয়া আক্তার পাপিয়া ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।