ঢাকাTuesday , 24 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কার গেমসে টিটির বড় প্রত্যাশা

BDKL DESK
February 24, 2026 9:21 pm
Link Copied!

চলতি বছর জুনিয়র সাউথ এশিয়ান গেমস টেবিল টেনিস হতে যাচ্ছে। তা সামনে রেখে একঝাঁক সম্ভাবনাময়ী কিশোর-কিশোরী (অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯) নিয়ে হচ্ছে বাছাই এবং র‌্যাঙ্কিং প্রতিযোগিতা।

পল্টনের তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেশিয়ামে চলছে বাছাই প্রতিযোগিতা। ৩২ জন (বালক ও বালিকা) টেবিল টেনিস খেলোয়াড় এই বাছাইয়ে অংশ নিয়েছেন। তিন দিনের মধ্যে এখান থেকে ৪ ক্যাটাগরিতে (অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা, অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা) ১৬ জনকে বাছাই করা হবে। এরপর সেই ১৬জনকে নিয়ে হবে গেমসের ক্যাম্প।

সেরা ১৬ জন নিয়ে দীর্ঘমেয়াদী ক্যাম্পটা হতে যাচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ বলেছেন, ‘ফেডারেশনের পরিকল্পনা অনেক বড়। এবার জুনিয়র সাউথ এশিয়ান গেমস শ্রীলঙ্কায় হওয়ার কথা রয়েছে। যদিও এখনও সময় জানা যায়নি। তবে আমরা বসে নেই। সাউথ এশিয়ান গেমসে আমাদের প্রত্যাশা এবং স্বপ্ন অনেক বড়। এছাড়া নতুন খেলোয়াড় তুলে আনতেই আমাদের এই প্রচেষ্টা। যাতে সামনে জাতীয় দলের পাইপালাইন আরও মজবুত থাকে।’

বাছাই প্রতিযোগিতায় আছেন সদ্য শেষ হওয়া জাতীয় টেবিল টেনিসের নারী এককে এবং বালিকা এককে চ্যাম্পিয়ন হওয়া ১৮ বছর বয়সী খই খই সাই মারমা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।