ঢাকাWednesday , 4 February 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশিষ্ট ক্রীড়া সংগঠক লে. কর্নেল লতিফ আর নেই

BDKL DESK
February 4, 2026 10:43 pm
Link Copied!

বিকেএসপির সাবেক মহাপরিচালক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল লতিফ খান (অব.) বুধবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সর্বজনশ্রদ্ধেয় এই ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রশাসক বাংলাদেশ বক্সিং ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি ছিলেন। এছাড়া, তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রথম মহাপরিচালক হিসেবে ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
দেশের ক্রিকেটের সঙ্গে লে. কর্নেল লতিফের দীর্ঘ ও বর্ণাঢ্য সম্পৃক্ততা ছিল। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ছিলেন। ২০০৭ সালে তিনি বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বারিধারা ডিওএইচএস জামে মসজিদে লে. কর্নেল লতিফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে সামরিক কবরস্থানে দাফন করা হবে।

লে. কর্নেল লতিফের মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ও বিসিবি গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাগুলো শোকসন্তপ্ত পরিবারের প্রতি তাদের আন্তরিক সমবেদনা জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।