ঢাকাTuesday , 5 May 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

দুর্ঘটনায় আহত ক্ষুদে ফুটবলার সোহাদার চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

BDKL DESK
May 5, 2026 5:25 pm
Link Copied!

গাজীপুরের উদীয়মান কিশোরী ফুটবলার সোহাদার স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিত করতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এই লড়াকু অ্যাথলেটের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার ও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ সকালে রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন সোহাদাকে দেখতে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি দীর্ঘ সময় সোহাদার শয্যাপাশে অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কালীগঞ্জের ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাদা গতকাল শহীদ বরকত স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। মাঠের লড়াই শেষে বাড়ি ফেরার পথেই অনাকাঙ্ক্ষিত এক সড়ক দুর্ঘটনার শিকার হয় এই ক্ষুদে প্রতিভা।
স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতালে সোহাদাকে সাহস জুগিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাঠের লড়াকু সৈনিক হিসেবে এই যুদ্ধেও সোহাদাকে জয়ী হতে হবে।
তিনি সোহাদার পরিবারের সদস্যদের আশ্বস্ত করে স্পষ্ট জানান, এই মেধাবী অ্যাথলেট সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তিনি ব্যক্তিগতভাবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বহন করবে।

এ ছাড়া উন্নত চিকিৎসায় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে, সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি। একজন সম্ভাবনাময় অ্যাথলেটের ভবিষ্যৎ রক্ষায় প্রতিমন্ত্রীর এমন তাৎক্ষণিক উদ্যোগ সোহাদার পরিবারে স্বস্তি ফিরিয়ে এনেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।