ঢাকাSunday , 5 April 2026
  1. NSC
  2. world cup cricket t20
  3. অলিম্পিক এসোসিয়েশন
  4. অ্যাথলেটিক
  5. আইপিএল
  6. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  7. আন্তর্জাতিক
  8. আরচারি
  9. এশিয়া কাপ
  10. এশিয়ান গেমস
  11. এসএ গেমস
  12. কমন ওয়েলথ গেমস
  13. কাবাডি
  14. কুস্তি
  15. ক্রিকেট

আসিফ মাহমুদের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

BDKL DESK
April 5, 2026 10:26 pm
Link Copied!

বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পর গত ১১ মার্চ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও তার আগেই আজ (৫ এপ্রিল) এনএসসির কাছে প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এরপর ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন সম্পর্কে আইসিসিকে জানানো হবে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

অভিযোগ, তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট সাক্ষাৎকারসহ এক হাজারের বেশি পৃষ্ঠার এই বিস্তৃত তদন্ত প্রতিবেদনটি ছয়টি খণ্ডে সংকলিত করে আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) জমা দিয়েছে তদন্ত কমিটি। পরে বিকেলে বিকেএসপিতে পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, প্রতিবেদনটি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক ডেকেছিলাম। সেখানে আলাপ-আলোচনা করেছি (তদন্ত প্রতিবেদন নিয়ে)। আমরা আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’
গত বছরের ৭ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির সর্বশেষ নির্বাচনে জেলা ও বিভাগের কাউন্সিলর মনোনয়ন এবং ক্লাব ক্যাটাগরির নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় একটি পক্ষ। তাদের অভিযোগে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নামও ছিল।
তদন্ত কমিটি তাকে সাক্ষাৎকারের জন্য ডাকার পরও আসিফ মাহমুদ এতে সাড়া দেননি। পরে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাসে জানিয়েছেন, বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন এবং বিসিবির স্বায়ত্তশাসন লঙ্ঘনের স্বায়ত্তশাসন লঙ্ঘনের মতো ‘এখতিয়ার-বহির্ভূত’ কাজে অংশ না নিতেই সাক্ষাৎকারের নোটিশে তিনি সাড়া দেননি।
আসিফ মাহমুদের তদন্ত কমিটির মুখোমুখি না হওয়া প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই তদন্ত প্রতিবেদনের মধ্যে তা রয়েছে। আমরা সেটি যাচাই–বাছাই করেছি, তিনি উপস্থিত হননি। আমি আইসিসির সঙ্গে কথা বলে আপনাদের সিদ্ধান্ত জানাব।’
এ পর্যন্ত বিসিবির ২৫ পরিচালকের ৭ জনই পদত্যাগ করেছেন। আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, পরবর্তী বোর্ডে রাখার লোভ দেখিয়ে এবং তাতে কাজ না হলে ভয় দেখিয়ে পরিচালকদের পদত্যাগ করতে বাধ্য করছেন আমিনুল।
এই অভিযোগের জবাবে আমিনুল হক বলেন, ‘আমি কিছুই জানি না এটি সম্পর্কে। ফেসবুকে সত্য কথাও দেখি, মিথ্যা কথাও দেখি। তিনি সত্য বলেছেন কি মিথ্যা, এটা আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন।’
তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর, কমিটির প্রধান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধন এবং ভবিষ্যতে বিসিবি নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলতে তিনি রাজি হননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।