বাংলাদেশ নারী ফুটবল দল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রওনা দিয়ে ব্যাংকক হয়ে সিডনি পৌঁছেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় হোটেলে পা দেন আফঈদা খন্দকারের দল।
১ মার্চ থেকে অস্ট্রেলিয়াতে শুরু হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকা তিন দলের মধ্যে চীন প্রতিযোগিতার ৯ বারের চ্যাম্পিয়ন, তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য দল উজবেকিস্তান।
৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে আফঈদাররা। এই আসর সামনে রেখে মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপানে ক্যাম্প ও প্রস্তুতি নেওয়ার কথা শুনিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু কোনও আয়োজনই শেষ পর্যন্ত সফল হয়নি।
এখন সিডনিতে স্হানীয় একটি দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে পিটার বাটলারের দলের। বাংলাদেশ দলে রয়েছে ২৬ জন ফুটবলার। এরমধ্যে সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীও আছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
