ঢাকাFriday , 3 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

৯ রানে ৬ উইকেট হারিয়ে জাকের বললেন, ‘এমনটা হতেই পারে’

BDKL DESK
October 3, 2025 6:36 pm
Link Copied!

আফগানিস্তানের দেয়া ১৫২ রানের লক্ষ্য এক সময় খুব সহজই মনে হচ্ছিলো। তবে নাটকীয় ব্যাটিং বিপর্যয়ে ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে টাইগাররা। যদিও শেষ দিকে রিশাদ ও নুরুল হাসানের ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। জয়ের পর টাইগার অধিনায়ক জাকের আলী বলেন, এমন কিছু হতেই পারে।

বিনা উইকেটে ১০৯ রান থেকে ৬ উইকেটে ১১৮ রান। মাত্র ৯ রানেই ৬ উইকেট হারিয়ে তখন হারের শঙ্কা বাংলাদেশ ডাগআউটে। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জুটি বাংলাদেশকে বিপদ থেকে উদ্ধার করে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।

বাংলাদেশের এমন অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে অবশ্য খুব একটা চিন্তিত ছিলেন না জাকের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট।’

দুশ্চিন্তা না করলেও ব্যাটিং বিপর্যয় নিয়ে পরের ম্যাচে আরও কাজ করার প্রত্যয় জানালেন জাকের। টাইগার অধিনায়ক বলেন, ‘ আমরা (রান তাড়ার) শুরুটা ভালো করেছিলাম। এরপর এভাবে ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা। তারাও আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা-হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং—দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে।’

এদিকে শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ৩০মিনিটে শারজাহতে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।