ঢাকাSunday , 28 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

৫ বছর পর বিপিএলে সাদমান, চট্টগ্রামে নতুন তিন বিদেশি

BDKL DESK
December 28, 2025 10:17 pm
Link Copied!

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির গেলো আসরে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সাদমান ইসলাম। ৫ ইনিংসে তার ব্যাট থেকে আস ১৯২ রান। তবে জায়গা হয়নি বিপিএলের কোনো দলে। অবশেষে দল পেলেন তিনি। নিলামে দল না পাওয়া এই ওপেনারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। মূলত ব্যাটিংয়ে শক্তি বাড়াতেই বিপিএলের বাকি অংশের জন্য সাদমানের সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০২০ বিপিএলের পর এবারই প্রথম খেলবেন সাদমান। ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের পর চট্টগ্রামের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে রানের মধ্যেই আছেন তিনি। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছন্দে ছিলেন এই ওপেনার। ৬ ম্যাচে এক সেঞ্চুরিতে ১৯২ রান করেছিলেন। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ১৫১.১৮।

সাদমানের সঙ্গে আরো তিন বিদেশিকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। আসিফ আলী, আমের জামাল ও হাসান নাওয়াজের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। তিনজনই পাকিস্তানি ক্রিকেটার। নাওয়াজ ছাড়া বাকি দুজনের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে।

চট্টগ্রাম রয়্যালস টিম : শেখ মেহেদী, তানভির ইসলাম, মির্জা তাহির বেগ, আসিফ আলী, হাসান নওয়াজ, আমের জামাল, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, সাদমান ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।