ঢাকাSaturday , 19 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

৪ রেকর্ডে চোখ লিটনের

BDKL DESK
July 19, 2025 4:04 pm
Link Copied!

শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর পর এবার বাংলাদেশ দলের সামনে পাকিস্তানকে ঘরের মাঠে পরাজিত করার চ্যালেঞ্জ। তিন ম্যাচের এই হাইভোল্টেজ টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডই অপরিবর্তিত থাকছে, নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস।
এই সিরিজে মাঠে নামার সঙ্গে সঙ্গেই চারটি রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে টাইগার অধিনায়ক লিটনের সামনে। ব্যাট হাতে দুর্দান্ত কিছু করতে পারলেই নতুন ইতিহাস গড়তে পারেন এই ডানহাতি ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের পথে
টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব আল হাসান (৩৬০)। দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল (২৩৫)। লিটনের রান এখন ২১০। অর্থাৎ মাত্র ২৬ রান করলেই তামিমকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন লিটন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে রান তালিকায় ২য় হওয়ার সুযোগ
এই সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন লিটন দাস। তার রান ২২৭৬। দ্বিতীয় স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ২৪৪৪। অর্থাৎ পাকিস্তান সিরিজে ১৬৯ রান করতে পারলে দ্বিতীয় স্থানে উঠে আসবেন লিটন।

মিরপুরে রান তালিকায় দ্বিতীয় হওয়ার সুযোগ
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মাহমুদউল্লাহর (৮০৪)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন যথাক্রমে সাকিব আল হাসান (৫৪৭) ও লিটন দাস (৫১০)। এবার যদি লিটন ৩৮ রান করতে পারেন, তবে তিনিই হবেন এই ভেন্যুতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

সর্বোচ্চ ছক্কার মালিক হওয়ার সুযোগ
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৭৭টি। লিটনের ছক্কার সংখ্যা ৭১। সিরিজে ৭টি ছক্কা মারতে পারলেই তিনি ছক্কায়ও ছাড়িয়ে যাবেন রিয়াদকে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঘরের মাঠে রেকর্ড গড়ার এই সুবর্ণ সুযোগ কাজে লাগিয়ে লিটন দাস কেবল নিজেকে নয়, পুরো দলকেই আরও উঁচুতে তুলে ধরতে পারেন। এখন দেখার পালা, কতটি রেকর্ড ভাঙতে পারেন টাইগারদের এই নির্ভরযোগ্য অধিনায়ক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।