ঢাকাThursday , 7 August 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

৪২ মাস পর খেলতে নেমেই মুশফিককে ছাড়িয়ে গেলেন টেলর

BDKL DESK
August 7, 2025 6:25 pm
Link Copied!

আইসিসির দুর্নীতি দমন আইন ও ডোপিংবিরোধী নিয়ম ভাঙার দায়ে ২০২২ সালের জানুয়ারিতে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হওয়া জিম্বাবুইয়ান ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর অবশেষে মাঠে ফিরেছেন। ৪২ মাস পর ক্রিকেটে ফিরলেন টেলর এবং তার ক্যারিয়ারের নতুন পথচলা শুরু হলো আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বুলাওয়েতে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। যদিও টেলর দীর্ঘদিন ধরে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিত তবে প্রত্যাবর্তনের টেস্টে তাকে ওপেনার হিসেবে খেলতে দেখা যাচ্ছে।
টেলরের টেস্ট অভিষেক হয়েছিল ২০০৪ সালের ৬ মে শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে। দীর্ঘ ২১ বছর ৯৩ দিনের টেস্ট ক্যারিয়ারের সঙ্গে এখনো টেস্ট খেলে যাচ্ছেন—এমন ক্রিকেটারদের মধ্যে তার অভিষেক সবার আগে হয়েছে।। বর্তমানে টেস্ট ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের তালিকায় তার নাম ১২তম। তার আগে যারা ছিলেন, তাদের মধ্যে শুধুমাত্র ব্রায়ান ক্লোজ, শচীন টেন্ডুলকার এবং সিড গ্রেগরির ক্যারিয়ারই বাইরের কোনো কারণ ছাড়া এতটা দীর্ঘ হয়েছে।

এদিকে, আজ বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমেই বাংলাদেশের মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন টেলর। গত বছর জুলাইয়ে জিমি অ্যান্ডারসনের অবসর নেয়ার পর থেকে মুশফিক ছিলেন বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের মালিক (২০ বছর ৩৩ দিন)। তবে, আজ টেলর নিষেধাজ্ঞা শেষ করে খেলতে নামলে মুশফিককে পেছনে ফেলেন।

টেস্ট ক্রিকেটের সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক উইলফ্রেড রোডস। তবে তার ক্যারিয়ার দীর্ঘ হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণে। ইংল্যান্ডের ক্লোজও একইভাবে দীর্ঘ ক্যারিয়ার উপভোগ করেন, যদিও তার ক্যারিয়ারের পুরোটাই ক্রিকেটীয় কারণে হয়নি। ১৯৪৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর তিনি কখনোই স্থায়ী জায়গা পায়নি দলে কিন্তু ১৯৬৫ সালে ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার পর সফলভাবে সাত টেস্টে নেতৃত্ব দেন।

অন্যদিকে, জন ট্রাইকোস ১৯৭০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেকের পর বর্ণবাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয় প্রোটিয়ারা। এরপর তিনি জিম্বাবুয়ের হয়ে খেলা শুরু করেন এবং জিম্বাবুয়ের হয়ে ১৯৮৩ ও ১৯৮৭ বিশ্বকাপেও প্রতিনিধিত্ব করেন। ১৯৯২ সালে জিম্বাবুয়ে টেস্ট স্ট্যাটাস লাভ করলে সে বছর তিনি ২২ বছর ২২২ দিন পর টেস্ট ক্রিকেটে ফেরেন।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।