ঢাকাThursday , 25 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

২৫ শতাংশ পারিশ্রমিকের পাশাপাশি ১৫ দিনের ভাতাও পরিশোধ করলো সিলেট

BDKL DESK
December 25, 2025 10:05 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই নিজ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করলো সিলেট টাইটান্স। একই সঙ্গে অগ্রীম ১৫ দিনের দৈনিক ভাতাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। বিবৃতিতে তারা লিখেছে, নির্দেশনা অনুযায়ী আজ খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের পারিশ্রমিকের ২৫ শতাংশ পরিশোধ করা হয়েছে। একই সঙ্গে দলের জন্য অগ্রিম ১৫ দিনের দৈনিক ভাতাও বিতরণ করেছে ফ্র্যাঞ্চাইজি।

শুধু সিলেট-ই নয়, নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের চুক্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোও। রংপুর রাইডার্স অবশ্য সবার চেয়ে এগিয়ে ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে। তবে চট্টগ্রাম রয়্যালসের গল্প ভিন্ন।

ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা ও স্পন্সর জোগাড় করতে না পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়ে মালিকানা ছেড়ে দিয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসেস। নতুন করে চট্টগ্রামের দায়িত্ব নিয়েছে বিসিবি।

চট্টগ্রাম ছাড়া বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিশোধের খবর নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘একটা ভালো খবর হচ্ছে রংপুর রাইডার্স ৫০ শতাংশ, রাজশাহী ওয়ারিয়র্স ২৫ শতাংশ, ঢাকা ক্যাপিটালস ২৫ শতাংশ, একটু আগে নোয়াখালীও তাদের ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছে। সিলেট বিকেলে দিয়ে দেবে (ইতোমধ্যে দিয়েছে।’

বিপিএলের ১২তম আসরের পর্দা উঠবে শুক্রবার (২৬ ডিসেম্বর)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।