ঢাকাWednesday , 20 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

হারের আসল কারণ জানালেন সৌম্য-শান্ত

BDKL DESK
December 20, 2023 5:23 pm
Link Copied!

ওয়ানডে বিশ্বকাপের আগে ঘরের মাটিতে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এবার নিউজিল্যান্ডের মাটিতে সেই প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে নেমেছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু সেখানেও এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হার নিশ্চিত হয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারসেরা রান করেও হার এড়াতে পারেনি সৌম্য সরকার। ম্যাচ শেষে দুজনেই হারের আসল কারণ জানিয়েছেন।
বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নাজমুল হোসেন শান্তর দল। ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে দলটি করে ২৯১ রান। জবাবে ৪৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচ শেষে হারের আসল কারণ জানান সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।সৌম্য বলেন, ‘পাওয়ারপ্লেতে ৩ উইকেট না হারালে হয়তো ভিন্ন কিছু হতে পারতো। মাঝখানে আমরা দুটি জুটি পেয়েছি, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উইকেট হারিয়েছি। যদি তা না হতো, তাহলে আমরা ভালো সংগ্রহ পেতাম।’

নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উইকেট খুবই ভালো ছিল। নতুন বলে বোলারদের জন্য তেমন সুইং-সিম ছিল না। আমরা শুরুতেই কয়েকটা উইকেট হারাই, এটা আমাদের ভুগিয়েছে। আমার মনে হয়, আমরা বড় সংগ্রহই গড়েছিলাম। তবে নতুন বলে বোলাররা ভালো করতে পারেনি। শুরুর দিকে দু-তিনটা উইকেট নিতে পারলে ম্যাচটা ভিন্ন রকম হতো।’

ম্যাচটিতে টাইগার বাহিনী লড়াকু পুঁজি পেলেও নির্বিষ বোলিংয়ের কারণে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি। তাছাড়া সৌম্য সরকার ১৬৯ রান করলেও অন্যরা ছিলেন নিষ্প্রভ। বিশেষ করে পাওয়ার প্লেতে বাংলাদেশ রান তোলার বদলে ৩ উইকেট হারিয়ে ধাক্কা খায়। হাসান মাহমুদ দুটি উইকেট পেলেও সেটি ম্যাচে তেমন প্রভাব ফেলেনি। তুলনামূলক ভালো বল করে উইকেটশূন্য ছিলেন মিরাজ। আর অভিষিক্ত রিশাদও ছিলেন নিষ্প্রভ। ৫৬টি বল করে এই লেগস্পিনার দিয়েছেন ৬২ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।