ঢাকাTuesday , 12 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

হঠাৎ কোয়াব সভাপতির পদ ছাড়ার ঘোষণা দুর্জয়ের

BDKL DESK
March 12, 2024 4:43 pm
Link Copied!

হঠাৎ করেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়।

আজ মঙ্গলবার প্রথম রোজার দিন দুপুর গড়িয়ে বিকেল নামার আগেই কোয়াবের অনলাইন গ্রুপে সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন দুর্জয়। কী এমন হলো, যে কারণে কোয়াব সভাপতি পদ থেতে সরে দাঁড়াতে চাইছেন দুর্জয়?

কোয়াব সদস্যদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দুর্জয় লিখেছেন, ‘আমি জানাচ্ছি যে, সাম্প্রতিক সময়ে আমাদের সহকর্মী কারো কারো কর্মকাণ্ডে আমাকে বিভিন্ন জায়গায় বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এমতাবস্থায় আমার কোয়াব এর সভাপতি পদে দায়িত্ব চালিয়ে যাওয়া সম্ভব না। অতএব, কোয়াব এর সভাপতি পদ পুনর্গঠনের পদক্ষেপ গ্রহণের জন্য সিনিয়রদের অনুরোধ করছি।’

‘কোয়াব এর দীর্ঘযাত্রায় আমাকে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’-যোগ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

তবে কোন সহকর্মীর কারণে তাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে, সে বিষয়ে কারো নাম উল্লেখ করে কিছু বলেননি দুর্জয়।

বিসিবি পরিচালক ও এইচপি চেয়ারম্যান দুর্জয় একান্ত আলাপকালে বলেন, ‘আমাদের কোয়াবের কোনো কোনো শীর্ষ কর্তার সাম্প্রতিক আচরণ ও কথাবার্তা আমকে চরমভাবে হতাশ করেছে। ওই ধরনের কথোপকথনে আমি খুব বিব্রত বোধ করেছি। তাই আমার পক্ষে কোয়াবের শীর্ষ পদে থাকা সম্ভব নয়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।