ঢাকাSaturday , 9 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্বাগতিকদের হারিয়ে প্রথম ম্যাচেই বড় জয় বাংলাদেশের

BDKL DESK
December 9, 2023 9:43 pm
Link Copied!

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (০৯ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের দেয়া ২২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬৭ রানে থেমে যায় আমিরাতের ইনিংস।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালোও হয় বাংলাদেশের যুবাদের। ওপেনিং জুটিতে দারুণ শুরুর পর বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। আশিকুর ও জিশান আলমের উদ্বোধনী জুটি বাংলাদেশকে ৭৪ রানের ভালো সংগ্রহ এনে দেয়। তবে উদ্বোধনী জুটির পর আর কোনো ব্যাটারই দলের হাল ধরতে পারেননি। ধ্রুব পারাশারের বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১০২ বলে ৭১ রান করেন আশিকুর। শেষদিকে রাফিউজ্জামান ও ইকবাল হোসেন ২৫ রান যোগ করলে ৪৯.৩ ওভারে ২২৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।

২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাহফুজ ও পারভেজের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে আমিরাত। গুটিয়ে যায় মাত্র ১৬৭ রানেই। আরব আমিরাত যুবাদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন হার্দিক পাইয়ে। টাইগার যুবাদের পক্ষে অধিনায়ক মাহফুজ ও পারভেজ দুজনেরই শিকার চারটি করে উইকেট। নিজেদের পরের ম্যাচে আগামী ১১ ডিসেম্বর জাপান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়বে যুবা টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।