ঢাকাTuesday , 20 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সৌম্য-প্রিয়ন্তির জীবনে নতুন অধ্যায়

BDKL DESK
January 20, 2026 7:02 pm
Link Copied!

জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটার সৌম্য সরকার ও তার স্ত্রী প্রিয়ন্তি দেবনাথ পূজা। সামাজিক যোগাযোগমাধ্যম এই ঘোষণা দিয়েছেন সম্প্রতি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হেয় খেলা এই ব্যাটার।
সৌম্যর ফেসবুক পোস্টেই স্পষ্ট, বাবা হচ্ছেন তিনি। স্ত্রীর সঙ্গে দেয়া একটি ছবিতে সৌম্য পরা আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তার স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায়ও কালো ক্যাপ।

সৌম্যর টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ (বাবা) আর প্রিয়ন্তির ক্যাপে লেখা ‘মম’ (মা)। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা। এতেই স্পষ্ট, দুজনের ঘরে আসছে নতুন অতিথি।

সৌম্য ও প্রিয়ন্তির জন্য খবরটি বড় আনন্দের। তাই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌম্য। খবরটি দিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল সৌম্য ও প্রিয়ন্তির। এরপর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি তারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। খুলনার তুতপাড়া এলাকার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।