ঢাকাSaturday , 24 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিতে ঊষা, শেষ চার নিশ্চিত আবাহনীরও

BDKL DESK
February 24, 2024 10:04 pm
Link Copied!

সহজ সমীকরণ ছিল উষা ক্রীড়া চক্র এবং অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবের। জয়ের বিকল্প ছিল না প্রথম ম্যাচে আবাহনীর কাছে হারা অ্যাজাক্সের। ঊষা জিতলেই শেষ চারে খেলা নিশ্চিত।

শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে ক্লাব কাপ হকির ‘বি’ গ্রুপের এমন সমীকরণের ম্যাচ ৫-২ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঊষা ক্রীড়া চক্র। দুই হারে বিদায় অ্যাজাক্সের। ঊষার জয়ে আবাহনীরও এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনালে ওঠা নিশ্চিত। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী-ঊষা। এ লড়াই গ্রুপসেরা হওয়ার।

ঊষার সহজ জয়ে হাসান যুবায়ের নিলয় এবং আরশাদ হোসেন জোড়া গোল করেন। অপর গোলটি করেন তৈয়ব আলী। অ্যাজাক্সের রাকিবুল ও তানজিম গোল করেছেন।

ভারতের সুকল্যাণ মন্ডলকে নিয়ে দল সাজিয়ে অ্যাজাক্সের বিরুদ্ধে খেলতে নামে ঊষা। পঞ্চম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ঊষাকে এগিয়ে দেন নিলয় (১-০)। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে অ্যাজাক্সকে সমতায় ফেরান অধিনায়ক রাকিবুল।

প্রথম দুই কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুদলের। তৃতীয় কোয়ার্টারে মাত্র ৬ মিনিটের ব্যবধানে তিন গোল করে ঊষা। নিলয়ের নিজের দ্তিীয় গোলের পর জোড়া লক্ষ্যভেদ আরশাদের। ৪৭ মিনিটে অ্যাজাক্সের তানজিম গোল করে ব্যবধান ২-৪ করেন। তার মিনিট দুয়েক পর তৈয়ব আলী দারুণ এক ফিল্ড গোল করে ঊষাকে ৫-২ ব্যবধানের জয় এনে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।