ঢাকাThursday , 1 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুপার ওভারের রোমাঞ্চে রংপুরকে হারাল রাজশাহী

BDKL DESK
January 1, 2026 10:44 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নাটকীয় সুপার ওভারে রংপুর রাইডার্সকে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে মাত্র তিন বলেই জয় নিশ্চিত করে রাজশাহী।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৬ রান তুলতে পারে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে তিন বলেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী ওয়ারিয়র্স।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফারহান। ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক শান্ত ৩০ বলে ৪১ রান করে রানআউট হন। শান্ত–ফারহানের ৯৩ রানের জুটিতে ভালো ভিত পেলেও মুশফিকুর রহিম ও ইয়াসির আলির ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী। ওপেনার তানজিদ হাসান তামিম ৬ বলে ২ রান করে দ্রুত ফিরে যান।

১৬০ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি রংপুর। ওপেনার লিটন কুমার দাস ১১ বলে ১৬ রান করে আউট হন। এরপর দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও তাওহীদ হৃদয়ের ১০০ রানের জুটিতে ম্যাচে ফিরে আসে রংপুর। দুজনই ফিফটি করেন। হৃদয় ৫৩ রান করে আউট হলেও মালান অপরাজিত থাকেন ৬৫ রানে। কাইল মেয়ার্স ১৫ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে রংপুর। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে ঠান্ডা মাথায় জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।