ঢাকাThursday , 21 March 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিলেট টেস্টে অভিষেক হচ্ছে কার: রানা নাকি মুশফিক, যা বললেন হাথুরু

BDKL DESK
March 21, 2024 10:00 pm
Link Copied!

বাংলাদেশ-শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটির জন্য ১৫ সদস্যের দল আগেই ঘোষণা করে বিসিবি। যেখানে প্রথমবারের মতো ডাক পান নাহিদ রানা, একই সঙ্গে ফিরেন মুশফিক হাসানও।
আগামীকালকের ম্যাচটিতে অভিষেক হতে পারে নাহিদ রানা অথবা মুশফিক হাসানের। তরুণ এই দুই পেসারের মধ্যে একজনকে বেছে নেবে টাইগার টিম ম্যানেজমেন্ট। ম্যাচের আগের দিন তথা বৃহস্পতিবার (২১ মার্চ) সিলেটে সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

টাইগার প্রধান কোচ বলেছেন, ‌‘আমরা ১১ জন খেলোয়াড় খেলাতে পারব এবং সেখানে হয়ত দুই বা দিন জন পেসার থাকবে। দুজনই বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনের শুরুটাই দারুণ। অনেক ওভার বল করেছে। তাদের নিয়ে আমি রোমাঞ্চিত, তাদের যে কোনো একজনকে অন্তত এই ম্যাচে দেখতে চাই।’

সিলেটের আবহাওয়ার চেয়েও প্রতিপক্ষের শক্তিকে গুরুত্ব দিচ্ছেন হাথুরু। সিলেট টেস্টের উইকেট পেসবান্ধব হতে যাচ্ছে তেমনটাই আন্দাজ করা যাচ্ছে। তবে তিনি বলছেন যত যাই হোক হারাতে চান নিজ দেশ শ্রীলঙ্কাকে।

হাথুরু বলেন, ‌‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের ওপর কম্বিনেশন নির্ভর করে, আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া তো আমরা কন্ট্রোল করতে পারব না। হ্যাঁ, উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা ফ্যাক্ট হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।