ঢাকাThursday , 25 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী—কোন দলের অধিনায়ক কে

BDKL DESK
December 25, 2025 10:06 pm
Link Copied!

রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের অধিনায়কদের নাম আগেই জানা গেছে। ঢাকা অধিনায়ক করেছে মোহাম্মদ মিঠুনকে, রাজশাহী ওয়ারিয়র্সের দায়িত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে। প্রতিবারের মতো বিপিএলে এবারও রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। বাকি ছিল সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কদের নাম জানা।

নোয়াখালী বাদে অন্য দুই দলে পরিচিত মুখই নেতৃত্বভার পেয়েছেন। সিলেট দায়িত্ব দিয়েছে মেহেদী হাসান মিরাজকে। ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। মিরাজকে তারা নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল। জাতীয় দলের এই অলরাউন্ডার স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৫টি জিতেছেন।

সিলেটে জাতীয় দলের পরিচিত মুখদের মধ্যে এছাড়া আছেন নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক। বিদেশিদের মধ্যে আছেন পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ আমির, সাইম আইয়ুব, শ্রীলঙ্কার আঞ্জেলো ম্যাথিউজ ও যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স।

চট্টগ্রাম রয়্যালসে পরিচিত মুখদের মধ্যে আছেন মোহাম্মদ নাইম শেখ, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এদের মধ্যে নাইম শেখকে চট্টগ্রাম কিনেছিল বিপিএলের রেকর্ড দাম দিয়ে। নিলাম থেকে তাকে কিনতে খরচ হয় ১ কোটি ১০ লাখ টাকা। চট্টগ্রাম তাকে দায়িত্ব দেয়নি, দিয়েছে শেখ মেহেদীকে।

এই মাসের দ্বিতীয় সপ্তাহে নোয়াখালী এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান রতন জানান, অধিনায়ক হিসেবে তাদের ভাবনায় শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস ও আফগানিস্তানের মোহাম্মদ নবি। মেন্ডিস ছুরি-কাঁচির নিচে যাওয়ায় বিপিএলে খেলতে পারবেন না। নোয়াখালীর হাতে এরপর অপশন হিসেবে ছিল নবির নাম, কিন্তু এই অলরাউন্ডারকেও দায়িত্ব দেয়নি তারা। দায়িত্ব দেওয়া হয়নি সৌম্য সরকার ও জাকের আলী অনিককেও। নোয়াখালী অবশ্য আগেই জানিয়ে রেখেছে, অধিনায়ক হিসেবে জাকের আলীকে তাদের পছন্দ নয়। তারা অধিনায়ক বানিয়েছে সৈকত আলীকে। স্বীকৃত ক্রিকেটে সৈকত এক ম্যাচেও অধিনায়কত্ব করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।