ঢাকাWednesday , 14 February 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিবের শ্রীলঙ্কা সিরিজ না খেলা প্রসঙ্গে যা বললেন নির্বাচক

BDKL DESK
February 14, 2024 10:17 pm
Link Copied!

চোখের সমস্যায় গত তিন মাস ধরে ভুগছেন সাকিব আল হাসান। মাস খানেকেরও বেশি সময় ধরে হয়েছে অবস্থার আরও অবনতি। যে কারণে চলতি বিপিএলের শুরু থেকে বেশ স্ট্রাগলই করেছেন সাকিব, কয়েক ম্যাচে ব্যাটিংয়ে নামেননি। পরে অবশ্য ইংল্যান্ড, সিঙ্গাপুর থেকেও চিকিৎসা সেরেছেন তিনি।

বর্তমানে অবশ্য কিছুটা স্থিতিশীল অবস্থায় সাকিব, ব্যাটেও ফিরেছে রান। তবুও আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলে নেই টাইগারদের সাবেক এই অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে নাজমুল শান্তকে নতুন করে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।

তবে ঠিক কি কারণে দলে নেই, সেই বিষয় নিয়ে আজ বুধবার গণমাধ্যমে উত্তর দিয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলছিলেন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে… ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। ও ভালো ট্রিটমেন্ট করবে সম্ভবত।’

সাকিব কি এই ঘরোয়া ক্রিকেট খেলবেন— জানতে চাইলে রাজ্জাক বলেন, ‘এখনও আমি জানি না। এটা আসলে কী হয়, আলোচনা এমন হয়েছে পরিবেশই এভাবে তৈরি হয়েছে। কারণ ওর এরকম সমস্যা চলছে। মেডিকেল দলের যে কথা, সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি। এই-ই, আর কিছু না। ’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।