সাকিব আল হাসানের শেয়ারবাজার কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের মামলার তদন্ত শেষ করতে ৩ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। বুধবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব, তার মা শিরিন আক্তারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই প্রতিবেদন জমা দেয়ার জন্য ৪ মাস সময় পেয়েছে তদন্ত সংস্থা।
এছাড়া এদিন দেশের বাইরে থাকা সফলতম এই ক্রিকেটারকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তাকে বক্তব্য দিতেও বলেছিল দুদক।
এই মামলায় সাকিব ও তার মাকে ছাড়াও আসামী করা হয়েছে–সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের,তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজামকে।
গত ১৭ মে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদি হয়ে শেয়ার বাজারে অর্থ লোপাটের মামলাটি দায়ের করেন। এরপর ১৬ জুন আদালত সাকিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
